শিবিরের মিছিল ভাঙচুর, আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিজয়নগর এলাকায় গতকাল বেলা দুইটার দিকে শিবিরের মিছিল থেকে পুলিশের এক সদস্যের ওপর হামলা চালানো হয় ষ ছবি: প্রথম আলো
রাজধানীর বিজয়নগর এলাকায় গতকাল বেলা দুইটার দিকে শিবিরের মিছিল থেকে পুলিশের এক সদস্যের ওপর হামলা চালানো হয় ষ ছবি: প্রথম আলো

গোলাম আযমের মামলার রায় দেওয়া হবে আজ সোমবার। গতকাল রোববার দুপুরে এ ঘোষণা আসার পরপরই রাজধানীতে পুলিশের ওপর হামলা ও যানবাহনে আগুন দিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। রায় ঘোষণার প্রতিবাদে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। এদিকে সরকারি সূত্রগুলো জানিয়েছে, হরতালে নাশকতার আশঙ্কায় রাজধানীসহ সারা দেশে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। সারা দেশের পুলিশকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। রাস্তায় পুলিশ, র‌্যাবের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। আজ সকাল থেকেই ঢাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দাঙ্গা দমনের সরঞ্জামসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকছে। এর বাইরে হাইকোর্ট এলাকা ঘিরে থাকবে আরও বিশেষ নিরাপত্তাব্যবস্থা।গতকাল দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা দেন, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গোলাম আযমের বিরুদ্ধে করা মামলার রায় আজ দেওয়া হবে। এই ঘোষণার পরপরই বিভিন্ন এলাকায় মারমুখী হয়ে রাস্তায় নামেন জামায়াত-শিবিরের কর্মীরা। এর আগে জামায়াতের চার নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় দেওয়ার ঘোষণা আসার পর সারা দেশে সহিংসতা চালিয়েছে জামায়াত-শিবির।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা দুইটার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক এলাকায় শিবিরের একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিল থেকে গাড়ি ভাঙচুর শুরু করেন তাঁরা। এ সময় পল্টনের কস্তুরি হোটেলের সামনে পুলিশ টেলিকমের সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম মোটরসাইকেলে ওঠার সময় তাঁর ওপরে চড়াও হন ছাত্রশিবিরের কর্মীরা। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পল্টন থানার পুলিশের একটি টহল দলের ওপরও আক্রমণ চালানো হয়। এতে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন ও উপপরিদর্শক (এসআই) নাসিরউদ্দীন আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।হামলার শিকার পুলিশের কনস্টেবল মিজান জানান, তাঁরা সাদা পোশাকে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তাঁদের সঙ্গে পোশাক পরা অবস্থায় ছিলেন পরিদর্শক আলমগীর হোসেন। হঠাৎ একদল যুবক তাঁদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। পুড়িয়ে দেওয়া হয় তাঁদের ব্যবহূত রিকুইজিশন করা একটি মাইক্রোবাস।এ ঘটনার পর বেলা তিনটার দিকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে আজ দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় জামায়াত। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যার জন্য সরকারের ষড়যন্ত্র রুখে দিতে এ হরতাল ডাকা হয়েছে।

হরতাল কর্মসূচি ঘোষণার পরই গতকাল রাজধানীর কিছু এলাকায় ঝটিকা মিছিল বের করেন শিবিরের কর্মীরা। এ সময় বিজয়নগর এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় একাধিক যানবাহনে ষ ছবি: সাজিদ হোসেন
হরতাল কর্মসূচি ঘোষণার পরই গতকাল রাজধানীর কিছু এলাকায় ঝটিকা মিছিল বের করেন শিবিরের কর্মীরা। এ সময় বিজয়নগর এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় একাধিক যানবাহনে ষ ছবি: সাজিদ হোসেন

একজনের মৃত্যু: এদিকে গতকাল দুপুরে জামায়াতের তেজগাঁও শিল্পাঞ্চল থানার আমির আবুল আলা মোহাম্মদ ইকবাল (৪৫) মারা গেছেন। জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গোলাম আযমের মামলার রায় দেওয়ার ঘোষণার প্রতিবাদে গতকাল দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল থানা জামায়াত একটি মিছিল বের করে। মিছিল শেষে ফেরার পথে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাঁকে ছেড়ে দেয়। পরে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব সরকার বলেন, ‘পুলিশ ধরেছে এটা ডাহা মিথ্যা কথা। পুলিশ কাউকে ধরেইনি, তাই ছাড়ারও প্রশ্ন আসে না।’জামায়াতের ঢাকা মহানগর মজলিসে শুরার সদস্য এবং তেজগাঁও কলেজের শিক্ষক আজম কামাল বলেন, হরতালের সমর্থনে শিল্পাঞ্চল থানা জামায়াত মহাখালীতে একটি মিছিল বের করে। পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ইকবাল পুলিশের হাতে আটক হন। আজম কামালের অভিযোগ, আটক করে ইকবালকে ‘মানসিক নির্যাতন’ করে পুলিশ। পরে ২০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়। এর পরই তিনি অসুস্থ হয়ে পড়লে নেতা-কর্মীরা তাঁকে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ওই হাসপাতালের চিকিৎসক মনির হোসেন প্রথম আলোকে বলেন, হাসপাতালে নেওয়ার আগেই ইকবালের মৃত্যু হয়েছিল। চিকিৎসকেরা শুধু তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না।

জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সন্ধ্যায় পূর্ব নাখালপাড়া গোরস্থান মসজিদে ইকবালের জানাজা অনুষ্ঠিত হয়। আজ দ্বিতীয় ও শেষ জানাজা শেষে নোয়াখালীর মাইজদীর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।: ��@:��`l �e�াসের পর মাস বসে থাকবে। আর হেফাজত বসতে পারবে না। এই সরকার ইসলামি জলসার অনুমতি দেয় না। কিন্তু উলঙ্গ নৃত্যের অনুমোদন দেয়। তিনি বলেন, আওয়ামী লীগের কার্যালয়ে নিয়ে হেফাজতের কর্মীদের জবাই করা হয়েছে। শাপলা চত্বরে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়া হয়েছে। তিনি বলেন, খালেদা জিয়া ইমানদার মুসলমান। হেফাজতকে সমর্থন করা তাঁর ইমানি দায়িত্ব। এ কারণেই তিনি ঢাকাবাসীকে হেফাজতকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

সরকারি দলের ফজিলাতুন নেসা হেফাজতকে বিরোধী দলের সমর্থনের সমালোচনা করে বলেন, ‘শফী সাহেব নারীকে ঘরের ভেতর আবদ্ধ থাকতে বলেছেন। তিনি যাদের সঙ্গে জোট বেঁধেছেন কিংবা যে নেত্রীর ডাকে সাড়া দিয়ে ৫ মে শাপলা চত্বরে অবস্থান করেছেন, শত শত কোরআন শরিফ পুড়িয়েছেন, বায়তুল মোকাররম মসজিদে হামলা চালিয়েছেন, সেই নেত্রীর ডাকে যখন সাড়া দেন কিংবা আর্থিক সুবিধা নিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেন সেই নেত্রীকে দেখলেও কি তাঁর জিভে জল আসে?’ তাঁর এ বক্তব্যের সময় বিরোধী দলের মহিলা সদস্যরা হইচই করেন।

এ সময় আসিফা আশরাফী খালি গলায় চিৎকার করে স্পিকারকে উদ্দেশ করে বলতে থাকেন, ‘এখানে বিরোধীদলীয় নেত্রীর নাম কেন আসছে, মাইক বন্ধ করেন।’

সরকারি দলের তারানা হালিম বলেন, ‘বিরোধী দলের যে সংসদ সদস্যরা চিৎকার করছেন, তাঁরা প্রচ্ছন্নভাবে নারীকে অবমাননা করে দেওয়া বক্তব্যের সমর্থন দিচ্ছেন। একজন নারী হিসেবে আমি লজ্জিত হচ্ছি। আজকে যখন জাতিগতভাবে নারীদের আঘাত করা হয়েছে, তখন বিরোধী দলের সদস্যরা বিপরীতধর্মী অবস্থান নিয়ে চিৎকার করছেন, এটা আমাকে মর্মাহত করছে।’

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা: মওদুদ আহমদ বলেন, প্রধানমন্ত্রী নবনির্বাচিত মেয়রদের দুর্নীতিবাজ বলেছেন। এটা জনগণের রায়কে অপমানিত করার শামিল। তাঁর বক্তব্য আমাদের বিস্মিত করেছে। এ বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত।

সরকারি দলের আবদুল লতিফ সিদ্দিকী বলেন, মওদুদ আহমদ অতীত নিয়ে কথা না বলতে বলছেন। অতীত ছাড়া বর্তমান হয় না। বর্তমান ছাড়া ভবিষ্যৎ হয় না। তিনি আল্লামা শফীর বক্তব্য উদ্ধৃত করে বলেন, দেশকে আজ মধ্যযুগে ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে সোচ্চার হতে হবে। নীরব থাকা যায় না।

বিএনপির এম কে আনোয়ার বলেন, প্রথম আলোয় প্রকাশিত বক্তব্য সদিচ্ছাপ্রসূত সম্পাদকীয় ছিল। সুরঞ্জিত সেনগুপ্ত এ সম্পাদকীয়র সমালোচনা করেছেন, সংবাদমাধ্যমকে হুমকি দিয়েছেন। তিনি সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানান।

এ বক্তব্যের জবাবে সংসদের চিফ হুইপ আবদুস শহীদ বলেন, সরকারি ও বিরোধী দলের সিদ্ধান্ত অনুসারে বাজেট পাসের দিন বেলা একটা পর্যন্ত আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন বেলা আড়াইটা পর্যন্ত স্পিকার আলোচনার সুযোগ দিয়েছিলেন। এরপর তিনি গিলোটিন করেন।