শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রশিবিরের রাজনীতি ও তাদের সব ধরনের স্বাধীনতাবিরোধী কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে গতকাল রোববার বিভিন্ন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।গতকাল সকাল সাড়ে ১০টায় কুয়েট শাখার ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ‘ছাত্র অধিকার আদায়ে ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ’, কুয়েট ডিবেটিং সোসাইটি, কুয়েট ফিল্ম সোসাইটি, সাংস্কৃতিক সংগঠন ‘অ’, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট যৌথভাবে উপাচার্য মুহাম্মদ আলমগীরের কাছে স্মারকলিপি হস্তান্তর করে।স্মারকলিপিতে জামায়াত-শিবিরের সন্ত্রাস, তাণ্ডবসহ বিভিন্ন অপকর্ম থেকে কুয়েট ক্যাম্পাসকে মুক্ত রাখতে ছাত্রশিবির ও ছাত্রী সংস্থা এবং এর সঙ্গে সম্পর্কিত সব উসকানিমূলক তৎপরতা ও অপপ্রচার নিষিদ্ধ করার দাবি জানানো হয়।