প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে শিবিরের হামলার ১০ দিন পার হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার না করায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার ধুনট রোডে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন বগুড়া জেলা ট্রাক, ট্যাংক-লরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতি।
গতকাল বেলা ১১টায় মানববন্ধন শেষে আয়োজক সমিতির সহসভাপতি আবদুস সামাদ খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা করা হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করছে না। বরং হামলাকারী স্থানীয় শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে আঁতাত করছে। ফলে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর সাহস দেখাচ্ছে।
অভিযোগ অস্বীকার করে মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক হাফিজুর রহমান বলেন, আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।