শিবিরের সাত কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কাজীর দেউরি এলাকায় গতকাল রোববার মিছিল করার সময় ছাত্রশিবিরের সাতজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ‘নৈরাজ্য সৃষ্টির’ অভিযোগ আনা হয়। গ্রেপ্তার হওয়া শিবিরকর্মীরা হলেন: সাইফুল ইসলাম, ইয়াসিন আরাফাত, ওবায়দুল আরাফাত, নাজমুল হোসেন, আবদুল করিম, সৈয়দ উল্লাহ ও ইকরাম মাহমুদ কোতোয়ালি থানার ওসি রফিকুল ইসলাম জানান, অনুমতি ছাড়া হঠাৎ করে মিছিল বের করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টার অপরাধে এ সাতজনকে গ্রেপ্তার করা হয়।