শিবিরের সাবেক সভাপতি রেজাউল ৪ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি রেজাউল করিমকে একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে ফারুক হত্যা মামলায় গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম তানভীর আহমেদ রেজাউল করিমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত বছরের ২৬ জুন বিএনপির ডাকা হরতালের আগের রাতে রাজধানীর মগবাজারের রেলক্রসিংয়ে দুর্বৃৃত্তরা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে একটি গাড়ির যাত্রী ফারুক মারা যান। এই ঘটনায় ওই দিন রমনা থানায় মামলা হয়।