শিবিরের সাবেক সভাপতি শামসুল আবার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ফারুক হত্যা মামলার প্রধান আসামি ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি শামসুল আলম ওরফে গোলাপকে গতকাল রোববার সন্ধ্যায় কারাফটক থেকে আবার গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ফারুক হত্যা ছাড়াও শামসুলের বিরুদ্ধে মতিহার থানায় আটটি মামলা রয়েছে। তাঁকে ২০১০ সালের এপ্রিলে গ্রেপ্তার করা হয়।