শিবিরের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আবদুল হান্নানসহ বিএনপি ও জামায়াতের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার সকালে সিলেট মহানগর পুলিশ ও গোলাপগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, হান্নানের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলাসহ একাধিক মামলা আছে।