শিবিরের হরতাল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ইয়াহ্ইয়াসহ শিবিরের আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে রাজশাহী বিভাগের চার জেলায় আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রশিবির।
গতকাল শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মহসিন আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকসহ শিবিরের আটক নেতা-কর্মীদের মুক্তি ও অস্ত্র উদ্ধারের ‘সাজানো নাটকের’ প্রতিবাদে রাজশাহী অঞ্চল ছাত্রশিবিরের আহ্বানে রাজশাহী, নাটোর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।