শিবিরের হামলায় যুবলীগ কর্মী আহত
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে মোস্তাফিজুর রহমান (২৪) নামে এক যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতে আহত করেছে শিবিরের সন্ত্রাসীরা।
মোস্তাফিজ সাতকানিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী এবং পৌরসভার সামিয়ারপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে রামপুর ডিসি সড়কের সোনাকানিয়া ইউনিয়ন বোর্ড অফিসের উত্তর পাশে মাজারের সামনে সড়কের ওপর এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, সোনাকানিয়া ইউনিয়নের মেম্বার জাফর আহমদের সঙ্গে একটি ব্যক্তিগত কাজে দেখা করে বাড়িতে ফিরে আসার সময় ১০-১২ জনের মুখোশ পরিহিত শিবিরের সন্ত্রাসী তাঁর গতিরোধ করে ছুরি দিয়ে পেটে ও মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ির্ত করে।