শিবিরের হামলায় যুবলীগ নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগের মগুয়া বাজারে যুবলীগের উপজেলা শাখার নেতা জামাল হোসেনের (২৬) ওপর শিবিরের কর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় জামাল হোসেন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সেখানে অবস্থার অবনতি ঘটলে রাতেই নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। যুবলীগের উপজেলা শাখার আহ্বায়ক জাকারিয়া আল-মামুন অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে যুবলীগের উপজেলা শাখার নেতা জামাল হোসেন স্থানীয় মগুয়া বাজার থেকে তাঁদের জয়নগর গ্রামের বাড়ি ফেরার পথে শিবিরের একদল কর্মী অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। এ সময় শিবিরের কর্মীরা জামালকে রড ও লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করেন। তবে এ হামলার সঙ্গে ছাত্রশিবিরের কোনো কর্মী-সমর্থক জড়িত নন বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন শিবিরের উপজেলা শাখার সভাপতি কামাল উদ্দিন।