শিবিরের হামলায় যুবলীগের নেতা আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ার চরম্বা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সহিদুল ইসলাম (৩০) গতকাল রোববার জামায়াত-শিবিরের কর্মীদের হামলায় আহত হয়েছেন। স্থানীয় সূত্র এ কথা জানিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সহিদুল ইসলাম সকালে স্থানীয় তেলিবিলা খালেকের দোকান এলাকায় এলে জামায়াত-শিবিরের সাত-আটজন কর্মী রড ও ছোরা নিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি ঘটলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। �ব�5q��ȿ� �� �।