শিবিরের ১২ কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগে একটি ভবনে অভিযান চালিয়ে হাতবোমা ও প্রচারপত্রসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, আটক ব্যক্তিরা জামায়াত-শিবিরের কর্মী।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে মৌচাক ফরচুন মার্কেটের বিপরীতে একটি বহুতল ভবনের এক কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। তখন ১০টি হাতবোমা ও লিফলেটসহ ওই ১২ জনকে আটক করা হয়।

ওসি বলেন, আটক ব্যক্তিরা জামায়াত-শিবিরের কর্মী। ওই কার্যালয় থেকে সাংগঠনিক কাজে ব্যবহূত কম্পিউটারসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।