শিবিরের ৪৫ জনের বিরুদ্ধে দুটি মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় ইসলামী ছাত্রশিবিরের ৪৫ নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে আলাদা দুটি মামলা করেছে পুলিশ। পুলিশের ওপর ককটেল হামলার অভিযোগ ও সংঘর্ষের ঘটনায় গত শনিবার রাতে সদর থানায় মামলা দুটি দায়ের করা হয়।
শনিবার সকালে বগুড়া শহরের স্টেশন সড়কে ছাত্রশিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর সদর থানার ওসি দাবি করেন, শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছেন। পুলিশ আত্মরক্ষার্থে সাতটি গুলি ছুড়েছে।
দুটি মামলাতেই শনিবার ঘটনাস্থল থেকে আটক ইসলামী ছাত্রশিবিরের সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি শামিমুর রহমানসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন শিবির কর্মী রেজাউল করিম, শরিফুল ইসলাম, কায়েস মাহমুদ ও মুশফিকুর রহমান।