শিবিরের ৫২ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় নগরের পাঁচলাইশ থানার একটি মামলায় গ্রেপ্তার হওয়া ইসলামী ছাত্রশিবিরের ৫২ নেতা-কর্মীর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত।গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম মজিবুর রহমানের আদালত এই জামিনের আবেদন নামঞ্জুর করেন।