শিমুকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্রী নাদিয়া হক শিমু। ২০০৮ সালের ২ জুলাই জানা যায়, শিমুর হজকিন্স লিম্ফোমা ক্যানসার হয়েছে। পরে এটা ব্ল্যাড ক্যানসারে রূপান্তরিত হয়। এরপর থেকে শিমুর মা-বাবা ভারতের চেন্নাইতে অ্যাপোলো হাসপাতালে চিকিত্সা করছেন। চিকিত্সকেরা জানিয়েছেন, শিমুকে বাঁচাতে আরও ৫০ লাখ টাকার প্রয়োজন। ইতিমধ্যে শিমুর মা-বাবা সব সহায়-সম্পদ বিক্রি করে মেয়ের চিকিত্সা করেছেন। এখন তাঁরা নিঃস্ব। তাঁদের পক্ষে ওই টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় দেশের সবাই যদি অল্প অল্প করেও শিমুর চিকিত্সায় সহযোগিতা করেন, তবেই তাকে বাঁচানো সম্ভব। সাহায্য পাঠানোর ঠিকানা: মনিরা হক, সঞ্চয়ী হিসাব নম্বর: ২১০২১২৭০২৫০০১, সিটি ব্যাংক লিমিটেড, মিরপুর রোড শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।