শিমুল বিশ্বাস ও শরফত আলীর মুক্তির দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনায় গতকাল শনিবার বিএনপির ডাকে ঢিলেঢালাভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী, বিএনপির নেতা ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে এই হরতালের ডাক দেওয়া হয়।
এদিকে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরফত আলীকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ মুন্সিগঞ্জে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবক দল।
পাবনায় হরতাল চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা ছিল। তবে শহর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। সকালে শহরের সরকারি এডওয়ার্ড কলেজ ও পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুর ও পুষ্পপাড়া এলাকায় অবরোধ সৃষ্টি করেন হরতাল-সমর্থকেরা।