প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার এ মামলায় শুনানির ধার্য দিনে শামছুর রহমান হাজির না হওয়ায় তাঁর জামিন বাতিল করে ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন। গতকাল তাঁর পক্ষে করা সময়ের আবেদন আদালত নাকচ করেন। ২০১৩ সালের ৫ ডিসেম্বর রাজধানীর কমলাপুর বাজার এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় মতিঝিল থানায় এই মামলা করা হয়। ২০১৬ সালের ১০ মার্চ মতিঝিল থানা-পুলিশ এ মামলায় বিএনপির নেতা এম কে আনোয়ার, রুহুল কবির রিজভীসহ ৯২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
আদালত প্রতিবেদক