শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশার কারণে আজ ভোররাত চারটা থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সহ-ব্যবস্থাপক সিরাজুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
সিরাজুল হক বলেন, ঘন কুয়াশার কারণে আজ শুক্রবার ভোররাতে নৌপথটিতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশা না কাটায় এখনো ফেরি চলাচল শুরু হয়নি।
ঘন কুয়াশায় মাঝ নদীতে কয়টি ফেরি আটকা পড়েছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি।
দুই নৌপথে ফেরি চলাচল বন্ধ