শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল প্রায় ১১ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ঘন কুয়াশার কারণে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কুয়াশা কেটে না যাওয়ায় আজ সকাল নয়টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝনদীতে ১০টি ফেরি কয়েক শ যানবাহন নিয়ে আটকা পড়েছে।

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক সিরাজুল হকের ভাষ্য, ঘন কুয়াশার কারণে গতকাল রাত সাড়ে নয়টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। নৌপথটির মাগুরখণ্ড চ্যানেলে ঘন কুয়াশা পড়ায় সেখানে ১০টি ফেরি আটকা পড়েছে। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে।