শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে ফেরি বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে কুয়াশার কারণে প্রায় আট ঘণ্টা ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত দুইটা থেকে আজ শনিবার সকাল ১০টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারি বলেন, কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দুই পাড়ে গাড়ির দীর্ঘ জট সৃষ্টি হয়েছে। পারাপারের অপেক্ষায় কয়েক শ গাড়ি দাঁড়িয়ে।