শিমুলিয়া-কাওরাকান্দি রুটে ফেরি চলাচল স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিন বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে পুরোদমে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকাল নয়টার দিকে এই ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) সুলতান আহমেদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পদ্মা নদীর নাব্যতা সংকট নিরসনে ড্রেজিংয়ের জন্য ১১ সেপ্টেম্বর থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

সুলতান আহমেদ জানান, তিনটি চ্যানেলের মধ্যে একটিতে ড্রেজিংয়ের কাজ শেষ হওয়ায় ফেরি চলাচলের জন্য শিমুলিয়া-কাওরাকান্দি খুলে দেওয়া হয়েছে। এই রুটে ১৮টি ফেরি নিয়মিত চলাচল করবে।