সাড়ে ৭ ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দি ঘাটে নৌচলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে লঞ্চ, ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল শুরু রয়েছে। ঘন কুয়াশার কারণে গতকাল সোমবার দিবাগত রাত তিনটা থেকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত নৌচলাচল বন্ধ ছিল।

নৌচলাচল বন্ধ থাকায় ঘাটের দুই পাশে যানজট শুরু হয়। ঘণ্টার পর ঘণ্টা ফেরি পারাপারের অপেক্ষায় থাকেন যাত্রীরা।

শিমুলিয়া ঘাটের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন নৌচলাচল আবার শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।