শিমুলিয়া-চরজানাজাত রুটে ১১-১৫ সেপ্টেম্বর ফেরি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রেজিংয়ের জন্য শিমুলিয়া-চরজানাজাত নৌ রুটে ১১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের ফেরি চলাচল বন্ধ থাকবে। এ সময় এ পথে চলাচলকারীদের বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সাময়িক এ অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে। 

আজ বুধবার বিআইডব্লিউটিসির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিমুলিয়া-চরজানাজাত নৌ রুটে লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকটের কারণে গত ২০ আগস্ট থেকে বিআইডব্লিউটিসির রো রো ফেরি চলাচল বন্ধ ছিল। শুধু কে-টাইপ ফেরি দিয়ে সীমিত আকারে ফেরি সার্ভিস চালু আছে। চ্যানেলটি পুরোপুরি ফেরি চলাচলের উপযোগী করার জন্য ড্রেজিং শুরু হয়েছে। দ্রুত ড্রেজিংয়ের কাজ সমাপ্ত করার জন্য আগামী ১১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।