শিমুলিয়া ফেরি রুটে পরীক্ষামূলকভাবে পণ্যবাহী যান চলবে: নৌ প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি রুটে পরীক্ষামূলকভাবে পণ্যবাহী যানবাহন চলাচল করবে।

প্রতিমন্ত্রী আজ শনিবার মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ভাঙনকবলিত এলাকা পরিদর্শনের সময় এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান খাজা মিয়া এবং বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।
পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আহমেদ কায়কাউস, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং প্রতিমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন।