প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগরের সিম্বা গ্রামে গতকাল মঙ্গলবার শিয়ালের কামড়ে দুই শিশুসহ ১২ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। গ্রামের কয়েকজন জানান, বেলা ১১টার দিকে গ্রামের মধ্যে একটি শিয়াল ঢুকে শাহকোয়ান হোসেনকে (৫) কামড়াতে থাকে। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এসে শিয়ালকে ধাওয়া করেন। এতে শিয়ালটি তাঁদের কামড়াতে থাকে। শিয়ালের কামড়ে মুন্নি বেগম, ছেলিনা বেগম, পিয়ার আলী, রাসেদা বেগম, মালতি বেওয়া, লিপন খান, হেলাল আকন্দ, শিমা বেগম, দোলে বেগম, আসাদ (৪) ও সেলিম শেখ নামে এক ব্যক্তি গুরুতর আহত হন।