শিরাবরণ প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরাবরণ প্রদান

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের শিরাবরণ ও মেধাবীদের নির্মলা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। গত শুক্রবার কুমুদিনী চত্বরের আনন্দ নিকেতনে অনুষ্ঠানে প্রধান অতিথি নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও প্রথম বর্ষের ৯০ শিক্ষার্থীকে শিরাবরণ ও বিভিন্ন বর্ষের সেরা ২০ শিক্ষার্থীকে নির্মলা অ্যাওয়ার্ড তুলে দেন। সিস্টার অর্পিতা রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক শ্রীমতী সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, কুমুদিনী হাসপাতালের পরিচালক দুলাল চন্দ্র পোদ্দার প্রমুখ। l মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভেটেরিনারি শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল দুই দিনব্যাপী ‘ভেটেরিনারি পাঠ্যক্রম’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হেকেপ প্রকল্পের আওতায় সকালে ভেটেরিনারি অনুষদের মেডিসিন গ্যালারিতে এ কর্মশালার উদ্বোধনীতে সভাপতিত্ব করেন ভেটেরিনারি অনুষদের ডিন গোলাম শাহি আলম। প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল হক এবং বিশেষ অতিথি হিসেবে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোসাদ্দেক হোসেন উপস্থিত ছিলেন। l বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি