শিরায় মাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে শিরায় মাদক গ্রহণকারীদের আট শতাংশই এইডসে আক্রান্ত। তাই যুবক-যুবতীদের এইডস সম্পর্কে পরিষ্কার জ্ঞান থাকা উচিত। এ কারণে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়পর্যায়ের পাঠ্যসূচিতে এইডসের অন্তর্ভুক্তি জরুরি হয়ে পড়েছে। নারী মৈত্রী পরিচালিত দ্বিতীয় আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের উদ্যোগে রাজধানীর বিএমএ মিলনায়তনে গতকাল মঙ্গলবার আয়োজিত কর্মশালায় বক্তারা এ কথা বলেন। কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সৈয়দ মাহাবুব হাসান, ডিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শওকত আলী, নারী মৈত্রীর প্রকল্পের পরিচালক আবুবকর সিদ্দিক, ডিএফআইডির কর্মকর্তা সেহলীনা আহমেদ প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।