শিরীন বকুলের প্রিয় মিসর, ছেলের সেন্ট মার্টিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চ ও টেলিভিশনের অভিনয়শিল্পী শিরীন বকুল। তাঁর ছেলে সুদীপ্ত প্রিয় দর্শন, ঢাকার হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবার এ লেভেল পরীক্ষা দিচ্ছেন। আজ এ দুই প্রজন্মের মা-ছেলের পছন্দ-অপছন্দের কথা জানা যাক।

ছেলের সঙ্গে শিরীন বকুল৷ ছবি: অধুনা
ছেলের সঙ্গে শিরীন বকুল৷ ছবি: অধুনা

১. কোন ধরনের পোশাক পরতে ভালো লাগে?
শিরীন বকুল: সুতি, জামদানি ও মসলিন শাড়ি ভালো লাগে। মাঝেমধ্যে জিনস ও ফতুয়াও পরা হয়।
ছেলে: জিনসের সঙ্গে শার্ট৷
২. পছন্দের খাবার...
শিরীন বকুল: সবজি, সালাদ ও স্যুপ আমার পছন্দের খাবার। এ ছাড়া চীনা খাবার ভালোবাসি।
ছেলে: বার্গার ও ফ্রায়েড চিকেন আমার বেশি পছন্দ।
৩. যাঁদের গান ভালো লাগে...
শিরীন বকুল: দেশের বাইরে কনিকা বন্দে৵াপাধ্যায়, দেবব্রত বিশ্বাস আর দেশে মিতা হক, রেজওয়ানা চৌধুরী বন্যা ও অদিতি মহসিন।
ছেলে: অলটার ব্রিজ ও আর্কটিক মাঙ্কি ব্যান্ডের গান।
৪. যে সিনেমা বারবার দেখতে ইচ্ছা করে...
শিরীন বকুল: চারুলতা, জীবন থেকে নেওয়া ও তিতাস একটি নদীর নাম—এই সিনেমাগুলো বারবার দেখতে ইচ্ছা করে।
ছেলে: ইনসেপশন, ট্রয় ও হোম অ্যালোন বারবার দেখি।
৫. রেগে গেলে কী করেন?
শিরীন বকুল: কখনো চিৎকার করি। আবার কখনো চুপ হয়ে যাই।
ছেলে: রেগে গেলে চিৎকার করি। আবার কেঁদেও ফেলি।
৬. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?
শিরীন বকুল: স্কটল্যান্ড ও মিসর খুব প্রিয় জায়গা। তবে নেপাল ও কলকাতায়ও ঘুরতে ভালো লাগে।
ছেলে: দেশের বাইরে ইউরোপ আর দেশের মধ্যে সেন্ট মার্টিন।
সাক্ষাৎকার: শফিক আল মামুন