শিরীন শারমিনকে'আমরা নোয়াখালীবাসী'র গণসংবর্ধনা
নোয়াখালীর কৃতী সন্তান বাংলাদেশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গণসংবধর্না দিয়েছে ‘আমরা নোয়াখালীবাসী’। ঢাকায় বসবাসরত নোয়াখালীর বাসিন্দাদের পক্ষ থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল শুক্রবার এই গণসংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দল-মত, ধর্ম-বর্ণনির্বিশেষে সব নোয়াখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্পিকার বলেন, ‘নোয়াখালীর সন্তান হিসেবে এ এলাকার আর্থসামাজিক অবকাঠামোর উন্নয়নে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাব।’ তিনি আরও বলেন, ‘আমি দেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হওয়ায় বৃহত্তর নোয়াখালীবাসী এই গৌরবের অংশীদার।’ সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে নোয়াখালীবাসীর পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন শিরীন শারমিন। আমরা নোয়াখালীবাসীর আহ্বায়ক মো. আজহার উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক এ বি এম জাফর উল্লাহ, সাবেক সচিব মাহবুবুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুসসহ ঢাকায় বসবাসকারী নোয়াখালীর বিশিষ্ট ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।