শিরীনকে বাঁচাতে চার লাখ টাকা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বাসিন্দা শিরীন বেগমের (৫৫) খাদ্যনালিতে জটিলতা দেখা দিয়েছে। এ ছাড়া পারকিনসন্স রোগসহ আরও কিছু শারীরিক সমস্যা হওয়ার কারণে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে হাসপাতালে রেখে উন্নত চিকিৎসা করানো প্রয়োজন। এ জন্য প্রায় চার লাখ টাকা দরকার। এত টাকা তাঁর পরিবারের পক্ষে সংগ্রহ করা অসম্ভব। তাই তাঁর সহযোগিতার জন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: নাজনীন মতিন, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৬৪.১০১.১৬৫২৫, ডাচ্-বাংলা ব্যাংক, সেনপাড়া পর্বতা, মিরপুর, ঢাকা। বিজ্ঞপ্তি।