শিরোপা জিতল মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)-লিবার্টি গ্রুপ প্রথম বিভাগ মহিলা ভলিবল িলগের শিরোপা জিতল মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। গত ২৯ ডিসেম্বর বিকেলে এমএ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজকে ৩-১ সেটে পরাজিত করে।
এতে সেরা খেলোয়াড় হিসেবে মুক্তিযোদ্ধা ক্লাবের রানু আকতার, সেরা আক্রমণকারী একই ক্লাবের শিরি খানম এবং মোহামেডান ব্লুজের মিম্মি সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল। সিজেকেএসের সহসাধারণ সম্পাদক শাহাবুদ্দীন শামীমের সভাপতিত্বে ও সদস্য মো. অহীদ সিরাজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য আল্লামা মো. ইকবাল, মশিউর রহমান চৌধুরী, কাউন্সিলর আ ন ম ওয়াহিদ, ভলিবল কমিটির ভাইস চেয়ারম্যান চন্দন ধর, মোহাম্মদ শোয়াইব, সদস্য শামীম আহমেদ প্রমুখ।
মুক্তিযোদ্ধা দলের কোচ ছিলেন শামীম আহমেদ। সমন্বয়কারী ছিলেন হারুন-অর-রশীদ। বিজ্ঞপ্তি।