শিলাইদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে মানববন্ধন করা হয়েছে৷ গতকাল শুক্রবার বেলা ১১টায় খোকসা-কুমারখালী ছাত্রকল্যাণ পরিষদের ব্যানারে এ মানববন্ধন করা হয়৷ একই সময় কুষ্টিয়ার খোকসা, কুমারখালী উপজেলা ও জাতীয় প্রেসক্লাবের সামনেও মানববন্ধন হয়৷
কুষ্টিয়া সরকারি কলেজের সামনে মানববন্ধনে বক্তব্য দেন পরিবেশবিদ গৌতম কুমার রায়, খোকসা-কুমারখালী ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি তাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার গড়ের মাঠে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহে শান্তিনিকেতনের আদলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছিলেন। সেই থেকে এখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখে কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ৷