শিলাবৃষ্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় শিলাবৃষ্টি ও ঝড়ে ভুট্টা, বরবটিসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গত বুধবার বিকেলে জেলা সদর, শাজাহানপুরসহ কয়েকটি উপজেলায় এই ঝড় হয়। শাজাহানপুরে সবজি ও ফসলের সঙ্গে আম ও লিচুর ক্ষতি হয়েছে। উপজেলার আড়িয়া, মাঝিড়া ও আমরুল ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। বিকেল সোয়া চারটা থেকে প্রায় ২০ মিনিট শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টিতে আম ও লিচুগাছ থেকে ছোট ছোট ফল ঝরে যায়। এখানে শিলাবৃষ্টিতে বোরো ধানেরও ক্ষতি হয়েছে। বগুড়া প্রতিনিধি