শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝড় ও শিলাবৃষ্টিতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিভিন্ন এলাকায় রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টির আঘাতে নুইয়ে পড়েছে গম, মসুর, ভুট্টা, পেঁয়াজ ও রসুন। ঝরে পড়েছে আমের মুকুল। অনেক বাগানে আমগাছের ডালপালাও ভেঙে পড়েছে। ফসলের পাশাপাশি কাঁচা ঘরবাড়িরও ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরের টিনের চালা উড়ে গেছে এবং শিলের আঘাতে টিন ছিন্নভিন্ন হয়ে গেছে। বুধবার সন্ধ্যা সাতটার দিকে আকাশে মেঘ করে শুরু হয় শিলাবৃষ্টি। মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাখখারুল ইসলাম বলেন, বুধবারের বৃষ্টির সঙ্গে শিলার পরিমাণ ছিল অনেক বেশি। এতে প্রায় ৪৯৪ হেক্টর জমির উঠতি ফসল বিনষ্ট হয়েছে। কুষ্টিয়া অফিস|