শিলিগুড়ি কারাগারে বন্দী ৪৯ বাংলাদেশি দেশে ফিরতে পারছেন না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় মাস থেকে দেড় বছর আগে সাজার মেয়াদ শেষ হলেও কূটনৈতিক জটিলতায় দেশে ফিরতে পারছেন না পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ির বিশেষ কারাগারে বন্দী ৪৯ বাংলাদেশি। এই বন্দীদের মধ্যে ছয়জন নারী রয়েছেন। তাঁদের সঙ্গে রয়েছে আরও সাত শিশু।দেশে ফেরত পাঠানোর দাবিতে এসব বন্দী গত ২২ মার্চ থেকে কারাগারে অনশন করেন। কারা কর্তৃপক্ষ ফেরত পাঠানোর আশ্বাস দিলে এক সপ্তাহ পর অনশন ভঙ্গ করেন তাঁরা।