শিলিগুড়ি কারাগারের ৩০ বাংলাদেশি বন্দী দেশে ফিরেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাজার মেয়াদ শেষ হওয়ার পরও পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ির বিশেষ কারাগারে বন্দী ৪৯ জন বাংলাদেশির মধ্যে ৩০ জনকে গতকাল শুক্রবার বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।শিলিগুড়ির কারা তত্ত্বাবধায়ক মধুসূদন সর্দার প্রথম আলোকে জানান, কারাগারে বন্দী থাকা ৩০ জন বাংলাদেশিকে চ্যাংড়াবান্দা সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে। বন্দীদের মধ্যে ২৭ জন পুরুষ ও তিনজন নারী। এ ছাড়া বন্দীদের চারটি শিশুও মা-বাবার সঙ্গে দেশে ফিরেছে।