শিলিগুড়িতে ফের বাংলাদেশের ভিসা ক্যাম্প হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা শহরে আগামীকাল শনিবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশের একটি ভিসা ক্যাম্প চালু করা হচ্ছে। শিলিগুড়িসহ পার্শ্ববর্তী অঞ্চলের ভারতীয়দের ভিসা দেওয়ার জন্য কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এই ভিসা ক্যাম্পের আয়োজন করেছে।কলকাতায় নিযুক্ত প্রথম সচিব (কনসুলার) মো. শামসুল আমিন প্রথম আলোকে জানান, শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত সোনালী ব্যাংক কার্যালয়ে বসবে এই ভিসা ক্যাম্প। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ভিসা-সংক্রান্ত ফরম দেওয়া এবং পূরণকৃত ফরম গ্রহণ করা হবে। এদিনই বিকেল চারটা থেকে পাঁচটায় দেওয়া হবে ভিসা।এর আগে গত বছরের ১৯ জুন এই শিলিগুড়িতে প্রথম ভিসা ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এরপর গত বছরের ৬ নভেম্বর আসামের রাজধানী গুয়াহাটিতে একই ধরনের ভিসা ক্যাম্প খোলা হয়।বর্তমানে দিল্লি, কলকাতা ও আগরতলায় বাংলাদেশের ভিসা অফিস আছে। তবে ভারতের মতো একটি বিশাল দেশে এই কটি ভিসা অফিস প্রয়োজনের তুলনায় কম। দক্ষিণ ভারতের মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ বা উত্তর ভারতের পাঞ্জাব-হরিয়ানার ভারতীয়দের বাংলাদেশি ভিসা নিতে হলে আসতে হয় দিল্লি কিংবা কলকাতায়। বাংলাদেশ চায় দূর-দূরান্তের ভারতীয়দের জন্য আরও বেশ কটি বড় শহরে ভিসা ক্যাম্প করতে। এই ক্যাম্প স্থাপন তারই অংশ।