শিল্প ও কৃষিতে পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্প ও কৃষির ভিত্তি নির্মাণে পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। কমিটির নেতারা জনগণের মালিকানা নিশ্চিত করে দেশের সম্পদ জনগণের স্বার্থে ব্যবহারসহ সাত দফা দাবিতে ২৪-৩০ অক্টোবর ঢাকা-বড়পুকুরিয়া-ফুলবাড়ী (দিনাজপুর) লং-মার্চ সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। গতকাল মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনের প্রগতি সম্মেলনকক্ষে শ্রমিক-কৃষক-ক্ষেতমজুর সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ, সাইফুল হক, রাগীব হাসান, বজলুর রশীদ ফিরোজ, শামসুজ্জামান সেলিম, সাজ্জাদ জহির চন্দন, অর্ণব সরকার প্রমুখ বক্তব্য দেন।