শিল্প ও বণিক সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শিল্প ও বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন গত শনিবার জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ১৯টি পদের মধ্যে বণিক সমিতির সাবেক সভাপতি শাহজাদা অনোয়ারুল কাদির প্যানেলের ১০ জন এবং বর্তমান সভাপতি আবুল খায়ের মোরছালিন পারভেজ প্যানেলের ৮ জন নির্বাচিত হন। এ ছাড়া গ্রুপ অ্যাসোসিয়েট হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিল্লুর রহমান নির্বাচিত হন। এদিকে নির্বাচিতদের নিয়ে এক আলোচনা সভা গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সহকারী কমিশনার আবু সুফিয়ান।