শিল্প ও বাণিজ্য মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর পুলিশ লাইনস মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা গতকাল সোমবার শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত। রংপুর শিল্প ও বণিক সমিতি বাণিজ্য মেলার আয়োজন করে। গতকাল মেলা প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে রংপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশের ভারপ্রাপ্ত ডিআইজি হুমায়ূন কবির। স্বাগত বক্তৃতা করেন রংপুর শিল্প ও বণিক সমিতির সহসভাপতি গোলাম জাকারিয়া। মেলা প্রাঙ্গণে হস্তশিল্পসহ নানা ধরনের পণ্যের ৯০টি স্টল বসানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রংপুর