শিল্প পুলিশের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শ্রমিকনেতাদের সঙ্গে শিল্প পুলিশের মহাপরিচালক আবদুস সালাম বৈঠক করেছেন। গতকাল বুধবার দুপুরে শিল্প পুলিশ-৩-এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদের আগে ও পরে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনা হয়। সভায় শিল্পাঞ্চল পুলিশ-৩ চট্টগ্রামের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. তোফায়েল আহমেদ মিয়া সভাপতিত্ব করেন। বক্তব্য দেন শ্রমিকনেতা মো. সফর আলী, মিলি চৌধুরী, মো. মফিজুর রহমান, চন্দন কুমার দে প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সোহেল রানা, আল-বেরুনী, এস এ খালেক, রতন কুমার দাশ গুপ্ত, পরিদর্শক শেখ আবুল হাসান, মো. আরিফুর রহমান প্রমুখ।