শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুককে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী শিল্প প্রতিমন্ত্রী হওয়ায় স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলার তানোর গোল্লাপাড়া হাটে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মেরাজ উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় কমিটির বেগম আকতার জাহান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ।