শিল্প মন্ত্রণালয়ে দুই বছরে ৬৫ কোটি টাকার অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে ২০০৯-১০ ও ২০১০-১১ অর্থবছরে ৬৫ কোটি ৫ লাখ ৮৫ হাজার ৭০৪ টাকার আর্থিক অনিয়ম হয়েছে। গতকাল সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটিতে উপস্থাপিত মহাহিসাব নিরীক্ষকের নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
সংসদ ভবনে সরকারি হিসাব কমিটির এই বৈঠক হয়। কমিটি অবিলম্বে অনাদায়ি টাকা আদায়, জড়িতদের কাছ থেকে সরকারি ক্ষতির টাকা আদায় এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।
বৈঠকে জানানো হয়, মন্ত্রণালয়ের ক্রয় আদেশের সঙ্গে গুণগত মানের মিল না থাকা সত্ত্বেও ব্যবহারের অনুপযোগী সারের উপাদান (রক ফসফেট) জাহাজ থেকে খালাস করায় প্রতিষ্ঠানের ৪৫ কোটি ৮৪ লাখ ২১ হাজার ৮৯০ টাকার ক্ষতি হয়েছে।