প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানির বাণিজ্যিক খামারের জমি ইজারার অনিয়ম নিয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি তদন্ত শুরু করেছে।গতকাল শুক্রবার থেকে কমিটির সদস্যরা চুয়াডাঙ্গায় অবস্থান করে তদন্ত করছেন।১১ আগস্ট ‘জমি কেরুর, লাভের টাকা দলীয় লোকদের পকেটে’ শিরোনামে প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের পর শিল্প মন্ত্রণালয় থেকে বিষয়টি তদন্ত করার জন্য উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার প্রধান ইক্ষু ক্রয় ও সম্প্রসারণ কর্মকর্তা আজিজুর রহমানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন সংস্থার প্রধান পরিদর্শক হাবিবুর রহমান ও উপব্যবস্থাপক (প্রশাসন) ফরিদ আহমেদ।তদন্ত কমিটির সদস্যরা জানান, কাল (রোববার) পর্যন্ত তাঁরা দর্শনায় অবস্থান করবেন।