শিল্পকর্ম প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। সকালে বিভাগের গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। চারুকলা বিভাগ ও চতুষ্কোণ আর্ট ওয়েবের আয়োজনে এ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি আবদুল মতিন তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য চৌধুরী সারওয়ার জাহান ও সহকারী ভারতীয় হাইকমিশনার সন্দ্বীপ মিত্র। কর্মসূচিতে শিল্পকর্ম প্রদর্শনী, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আছে। প্রদর্শনী বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।