শিল্পকর্ম প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী চিত্রশিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিভাগের পাঁচজন শিক্ষকের সংগঠন ‘রঙ’-এর উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে ৩০ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শন করা হয়। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান ও রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র। অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও অধ্যাপক সনৎ কুমার সাহা।