প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে ‘সঞ্জীবনী সপ্তদশ’ শিরোনামে এ শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। সকাল ১০টায় প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি ঋতেন্দ্র কুমার শর্মা। এ সময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে ১৬ জন শিল্পীর প্রায় ৫০টি শিল্পকর্ম প্রদর্শন করা হয়। এতে পেইন্টিং, প্রাচ্যধারা, ক্যালিগ্রাফি, জলরংসহ বিভিন্ন পদ্ধতির আঁকা শিল্পকর্ম প্রদর্শনী করা হয়। আজ বুধবার ও কাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী চলবে।