শিল্পকর্ম প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বিষয়ক তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী গতকাল সোমবার শুরু হয়েছে।
জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে চারুকলা বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। বিভাগের সভাপতি আবদুল মতিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন, প্রক্টর তারিকুল হাসান প্রমুখ। পরে অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন।