শিল্পকলা থেকে বোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলের ভেতর থেকে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে সেটি নিষ্ক্রিয় করা হয়। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান জানান, গতকাল শনিবার সন্ধ্যার দিকে মঞ্চে নাটক মঞ্চস্থ হওয়ার আগে বোমাটি দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পরে র্যাব ও পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। এ নিয়ে হলের ভেতর কিছু সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বোমাটি উদ্ধারের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলে তিনি জানান।