শিল্পকলায় দিনভর বর্ষবরণ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার নববর্ষ উপলক্ষে শিল্পকলা একাডেমী আয়োজন করে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই অনুষ্ঠান সকালে শিশুদের সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে শুরু হয়। এতে সমবেত সংগীত পরিবেশন করে আওয়ামী শিল্পীগোষ্ঠী ও সহজিয়া। শিশুদের মধ্যে একক সংগীত পরিবেশন করেন নাজিফা তাসনিম চৌধুরী, আনিলা আমর লামী, আসিফ ইকবাল সৌরভ। এ ছাড়া অনুষ্ঠানে ছিল মহাদেব ঘোষ, সুজিত মোস্তফা, খায়রুল আনাম, চন্দনা মজুমদার, রুমানা ইসলাম, শামসুল হুদা, ইয়াসমীন আলী, কানন বালা সরকার প্রমুখের একক পরিবেশনা। বাউল গান পরিবেশন করেন সোনা মিয়া বয়াতি ও জমশেদ দেওয়ান ও তাঁর দল। এছাড়া ছিল দলীয় নৃত্য।